দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ৯ দশমিক ৮১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে।

দরবৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে টেকনো ড্রাগসের শেয়ার দর ৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৩ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.৪৫ শতাংশ, এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলসের ৬.০৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৬৫ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৫.৫৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.৩৭ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ দর বেড়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর