সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৭৭ হাজার ৫৭৪টি শেয়ার ৬৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের ১০ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে মালেক স্পিনিংয়ের ৯ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে পূবালী ব্যাংকের ৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।