দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৫ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ার দর ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ইউনিট প্রতি দর কমেছে ৭ দশমিক ০২ শতাংশ । আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলস পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আর্গন ডেনিমস্‌ লিমিটেড, ন্যাশনাল ফীড মিল লিমিটেড, শাশা ডেনিম্‌ পিএলসি এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর