সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ার দর ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ইউনিট প্রতি দর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ । আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।