সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৮.৮৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৮.৬০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮.৩৩ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭.৯৮ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৭.৯৭ শতাংশ ও আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ দর কমেছে।