দর বৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে ২৪৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, মতিন স্পিনিং মিলস, তসরিফা ইন্ডান্ট্রিজ, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, মুন্নু ফেব্রিক্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর