সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে ১০৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৬ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৫ শতাংশ,শাইনপুকুর সিরামিকের৬.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.২০ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৫ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৬.১২ শতাংশ এবং গ্রীন ওয়ান : স্ক্রীম-২ এর ৫.৬৯ শতাংশ দর বেড়েছে।