লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৬ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং মিলস, আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি এবং এনভয় টেক্সটাইলস লিমিটেড।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর