দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ৮৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা বা ৬ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলস লিমিটেডের দর বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো -হাওয়া ওয়েল টেক্সটাইলস, আই পি ডি সি ফাইন্যান্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক ফাস্ট মিউচুয়াল ফান্ড, মতিন স্পিনিং মিলস পিএলসি এবং আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর