ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিএস ফাইন্যান্সের ২৯ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ২৩ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ২৭ শতাংশ।
এ ছাড়া ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – মালেক স্পিনিংয়ের ১৮ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা, অ্যাপেক্স স্পিনিংয়ের ১৫ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা , শার্প ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা, এনভয় টেক্সটাইলের ১৪ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ১৪ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকা।