সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ৪২৬ টি শেয়ার ৭৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ কোটি ১০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।