দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল মিলস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে পিপলস লিজিংয়ের শেয়ার দর ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর ৪ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার সিমেন্টের ৪.২৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.১৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.০১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৩.৮৯ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৩.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৭০ শতাংশ ও মীর আখতারের ৩.৫৭ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর