দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে ৩৩৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার কমপ্লেক্স, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, সোনারগাঁও টেক্সটাইল, কে এন্ড কিউ (বাংলাদেশ), অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট ইন্সুরেন্স পিএলসি এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর