সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর ১৮ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লুব-রেফ (বাংলাদেশ), শার্প ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, আরামিট, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জাহিন স্পিনিং পিএলসি।