দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ২৩৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৫ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস্‌ পিএলসির দর বেড়েছে ৮ দশমিক ৯২ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স, সায়হাম কটন মিলস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভিএফএস থ্রেড ডাইং, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর