ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪২ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১০ আগস্ট) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ৬৯৫ টি শেয়ার ৭৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সে ৮ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সাউথ বাংলা ব্যাংকের ৬ কোটি ৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে প্রাইম ব্যাংকের ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর