সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১১৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৯ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৫ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা আর্গন ডেনিমস্ লিমিটেড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্সুরেন্স , এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নিটল ইন্সুরেন্স পিএলসি, প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এবং সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে।