বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ০২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৬০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ২০ শতাংশ।
এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা , লাফার্জহোলসিম বাংলাদেশের ২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা , সামিট অ্যালায়েন্স পোর্টের ২২ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা , বিএসআরএম স্টিলের ২১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা , বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ১৯ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা , ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা এবং মেঘনা ইন্স্যুরেন্সের ১৯ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।