সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে৪৭ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৫ জুলাই) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৪ টি শেয়ার ১০০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৩ কোটি ২৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।