ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ জুন) কোম্পানিগুলোর ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৮৬২ টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৪৫ লাখ ৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৪৯ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর