লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব

ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৪ মে) ডিএসইতে সবোর্চ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২০ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, মীর আক্তার হোসেন, বিডি থাই ফুড, আরডি ফুড, যমুনা ব্যাংক, বিবিএস ক্যাবলস, আইটি কনসালট্যান্টস পিএলসি ।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর