সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ২৬ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০টির শেয়ারের দর বেড়েছে। এছাড়া টাকার অংকে লেনদেন গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১০৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট কমে ২০১৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৫৬ কোটি ১ লাখ ৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির, বিপরীতে ২৫১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমএন

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর