ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২১ জুলাই) কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৮৫ হাজার ৪১৭ টি শেয়ার ৯৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি মেরিকোর ৮ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৪ লাখ ২৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে এশিয়ারটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ০৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর