সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২২ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসির শেয়ার দর ৮ দশমিক ৬৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেম লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ১৯ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৪.৪৯ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৪.৪৩ শতাংশ, ফাইন ফুডসের ৪.০৪ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৯৯ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৩.৮৭ শতাংশ, এরামিট সিমেন্টের ৩.৮৫ শতাংশ এবং জেমিনি সী ফুডসের ৩.৮০ শতাংশ দর কমেছে।