লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ২৮ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মালেক স্পিনিং মিলস, বেক্সিমকো ফার্মা, সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল , বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর