সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ আই পি ডি সি ফাইন্যান্স পিএলসির ৫৮ কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির ৪৮ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি এবং এনভয় টেক্সটাইলস্ লিমিটেড।