সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৮ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ডরিন পাওয়ার জেনারেশন্স এন্ড সিস্টেম লিমিটেড ছিল । কোম্পানিটির ১৯ কোটি ৫৩ লাখ ৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্ লিমিটেড।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল মিলস্, মালেক স্পিনিং মিলস্, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।