সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১১২ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ১০ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ১২৬টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১২ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯৯ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে সিটি ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫ লাখ ১৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ১ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।