সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৯ কোটি ৮৫ লাখ ৯১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৩৭ হাজার ৪১৭টি শেয়ার ২৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৮৫ লাখ ৯১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ইভিন্স টেক্সটাইলের ৩ কোটি ৩ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।