লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৪০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলস্‌, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর