সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৯ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ৬৯ হাজার ৭১২ টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি গ্রামীনফোনের ৫ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে জেকিউ বলপেনের ৪ কোটি ১০ লাখ ২১ হাজার টাকার ও তৃতীয় স্থানে এনভয় টেক্সটাইলসের ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।