দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্ক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক লিমিটেড ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ আমরা নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১ পয়সা বা ১০ দশমিক ৬১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯দশমিক ৯১ শতাংশ শেয়ার দর কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইলের ৯.৮৮ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৯.৭২ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৯.৬২ শতাংশ, শী পার্লের ৯.২৭ শতাংশ, আমরা টেকনোলজির ৮.৭৯ শতাংশ, মেঘনা পেটের ৮.৭৭ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেসের ৮.৬৩ শতাংশ দর কমেছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর