সূচকের পতনে লেনদেন ৫৪৫ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৩৪৮ কোম্পানির দর কমেছে। গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২২ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১১১৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২১১৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৪৫ কোটি ২৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭২০ কোটি ৯২ লাখ ১২ হাজারটাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০টি কোম্পানির, বিপরীতে ৩৪৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর