ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৬ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৯২৯ টি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৮৮ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর