সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) কোম্পানিটির ৩২ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটন মিলস লিমিটেডের লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকার। আর ১৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল , শমরিতা হসপিটাল , ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ , ব্র্যাক ব্যাংক , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং এম.এল. ডাইং লিমিটেড।