সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৮ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ৪১ হাজার ৫৮৪ টি শেয়ার ৬৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ৬ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সাউথইস্ট ব্যাংক ৪ কোটি ১৮ লাখ ২৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।