দরপতনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএসইতে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে নুরানী ডাইংয়ের শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ৪১ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সি অ্যান্ড এ টেক্সটাইলসের ৮.১১ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৭.৩৫ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৭.৩০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.২১ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭.১৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৬.৯০ শতাংশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬.৬৭ শতাংশ দর কমেছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর