দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএসইতে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিংয়ের ৪.২১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৩.৯১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্সের ৩.৫৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩.৩৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৩.০৬ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.০৫ শতাংশ দর কমেছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর