লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ আর্গন ডেনিমস লিমিটেড ৩৪ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৮৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, একমি পেস্টিসাইড লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড, সায়হাম কটন মিলস লি:, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর