সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ডিএসইতে এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড শেয়ার দর ৪ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শ্যামপুর সুগার মিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলার সুগার মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে ।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্সের ৩.৪৫ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৩.২৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ২.৯০ শতাংশ, মেঘনা পেটের ২.৮৩ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৪৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ২.৩৮ শতাংশ দর কমেছে।