সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১১৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৬ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ১০ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এম এল ডাইং। দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭.৬২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.৯৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫.২৩ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.৫১ শতাংশ, বিডি থাইয়ের ৪.৩৭ শতাংশ ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।