সপ্তাহের শেষকার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩৯ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির ৩৩ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৩২ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস পিএলসি, কর্নফুলি ইন্সুরেন্স, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, মেঘনা ইন্সুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।