সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (৫ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ বেস্ট হোল্ডিংস ফ্যামিলিটেক্স লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৯১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন স্পিনিং মিলস্ ৪.৮৫ শতাংশ, সাইফ পাওয়ারটেক লিমিটেড ৪.৬৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ৪.৬২ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ ৩.৯৫ শতাংশ, শাইনপুকুর সিরামিক্স ৩.৮৯ শতাংশ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স ৩.৮১ শতাংশ এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্ লিমিটেডের দর কমেছে।