দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ বা ৫ হাজার ২১৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯১.০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ২৫.২৮ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৩০.৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ।
ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭৩৫ কোটি ৭৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৯৭৭ কোটি ৯৩ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪৮২ কোটি ৩৮ লাখ টাকা বা ৫০ দশমিক ৬৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭২টি কোম্পানির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৭০ শতাংশ ও ১.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৪০৭.৭৭ পয়েন্টে ও ৯৪৩৬.৬৯ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ১.৪২ শতাংশ ও সিএসই-৫০ ১.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৯৬৫.৬১ পয়েন্টে ও ১১১০.১৯ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ২.৪৬ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৬৩.০৭ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৭১ কোটি ২৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৩৬০ কোটি ৯২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ার দর।