লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ জুন) ডিএসইতে সবোর্চ্চ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ৭৪ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩৩ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস,সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এবংবাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর