দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ৩৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ৭ পয়সা বা ৪ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের দর বেড়েছে ৩ দশমিক ০৪ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে ২.৬৪ শতাংশ, মনোস্পুল ২.১৬ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ২ শতাংশ, ন্যাশনাল ফীডের ১.৮২ শতাংশ, ফু-ওয়াং ১.৩২ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১.২৩ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ০.৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর