সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৪ জুন) ডিএসইতে সর্বোচ্চ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ৫ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আই পি ডি সি ফাইন্যান্স পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯.৬৭ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৯.৬৪ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.৫৯ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৩৮ শতাংশ, বিকন ফার্মার ৭.৭৪ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলসের ৬.৭৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।