দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৮৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৪ জুন) ডিএসইতে সর্বোচ্চ ক্রাউন সিমেন্ট পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্সুরেন্স পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্সের ৯.৮৪ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.৭৯ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৮.৮৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৬৮ শতাংশ, রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ৮.৬৫ শতাংশ এবং নাহি এ্যলোমিনিয়ামের ৮.১৬ শতাংশ দর বেড়েছে।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর