সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৪ জুন) ডিএসইতে সবোর্চ্চ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৩৩ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসিস পিএলসি। কোম্পানিটির ৩৩ কোটি ৯১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মনোস্পুল, মুন্নু সিরামিক, কাসেম ইন্ড্রাস্ট্রিজের, লাভেলো আইসক্রীম, যমুনা ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স ও মীর আক্তার হোসেন লিমিটেড।