সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

গত সপ্তাহে (১৭-২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.১০ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের দর বৃদ্ধির তালিকায় এসকে ট্রিমসের পরেই রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, যার শেয়ার দর বেড়েছে ২৬.০৯ শতাংশ। এছাড়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২৪.২১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০.৬৯ শতাংশ, মীর আক্তার হোসেনের ১৯.৪৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৭.৬৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৭.৫৩ শতাংশ, টেকনো ড্রাগসের ১৭.৪৯ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্সের ১৭.০৭ শতাংশ এবং আনলিমায়ার্ন ডাইংয়ের শেয়ার দর বেড়েছে ১৭.০৬ শতাংশ।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর